নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জ্যেষ্ঠ পুত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন সহ আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৫ আগষ্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের সামসুজ্জামানের সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জন্মবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগের সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ভাইস চেয়ারম্যান শাহাজাহান ও রেনু একরাম উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবদুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির, ওসি(তদন্ত) দুলাল উদ্দীন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরের প্রধানগণ, স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ গণমাধ্যমকর্মীরা।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শুধু শিক্ষিত হয়ে চাকরি বা একটি ভালো পদে অধিষ্ঠিত হলেই হবে না; দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের ...
স্টাফ রিপোর্টার: মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্ ...
স্টাফ রিপোর্টার: পরীক্ষাসহ সব দিক বিবেচনায় নিয়ে চলতি বছর নয়, আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন শুরু করার আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। ...
ডেস্ক রিপোর্ট: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে ...
সব মন্তব্য
No Comments