দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক যুবদল নেতার মৃত্যু বার্ষিকী পালনের প্রস্তুতি সভায় দুই পক্ষরর মধ্যে মতভেদ দেখা দিলে উত্তেজনার সৃষ্টি হয়। সৃষ্ট উত্তেজনাকে কেন্দ্র করে কয়েক রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। তবে গুলিতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। রোববার রাত ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মহিষকুন্ডি বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে, সাবেক যুবদল নেতা মেহেদী হাসান সাগর ওরফে সাকবর আলীর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ২৬ অক্টোবর একটি অনুষ্ঠানের আয়োজন করার কথা রয়েছে নিহতের পরিবারের। এ অনুষ্ঠান সুষ্ঠভাবে সম্পন্ন করতে রোববার সন্ধ্যায় মহিষকুন্ডি বাজারে বিএনপি ও যুবদল নেতা-কর্মীদের মাঝে দায়িত্ব বন্টন নিয়ে একটি প্রস্তুতি সভা ডাকা হয় । এসময় স্থানীয় বিএনপি নেতা পাকুড়িয়া গ্রামের আরিফ ও প্রাগপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মহিষকুন্ডি গ্রামের কামাল হোসেনের মধ্যে মতভেদ সৃষ্টি হয়। এতে উভয় পক্ষ বাকবিতন্ডা ও তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে জনি (৩৫) নামে এক যুবক মদ্যপ অবস্থায় তার কাছে থাকা আগ্নেয়াস্ত্র বের করে পর পর ৩ রাউন্ড গুলি বর্ষণ করে। গুলি লক্ষ্যভেদ হয়ে একটি গুলি স্থানীয় সরোয়ার নামে এক ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানের দরজায় আঘাত হানলে দরজা ছিদ্র হয়। এসময় গুলির শব্দে মহিষকুন্ডি বাজারে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাজারের লোকজন দ্রুত নিরাপদ স্থানে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় মহিষকুন্ডি ক্যাম্পের বিজিবি সদস্য ও দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিএনপি নেতা আরিফের দাবী তাকে হত্যার উদ্দ্যেশে যুবদল নেতা কামালের ভাড়া করা সন্ত্রাসী জনি গুলি ছোড়ে। তবে আরিফের এ অভিযোগ অস্বীকার করেছে যুবদল নেতা কামাল হোসেন। গুলি বর্ষণকারী যুবক জনি একই ইউনিয়নের সীমান্ত সংলগান জামালপুর গ্রামের জাকির হোসেনের ছেলে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বড় ধরনের সংঘর্ষেরও আশংকা করছে মহিষকুন্ডি বাজারের লোকজন ও এলাকবাসী।
গুলি বর্ষণের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল করিব বলেন, মহিষকুন্ডি এলাকায় মৃত্যু বার্ষিকী পালনকে কেন্দ্র করে তাদের দুই পক্ষের মতভেদ সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে প্রতিপক্ষকে লক্ষ করে গুলি ছোড়ে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত বছরগুলোতে দেশ থেকে যেভাবে সম্পদ পাচার হয়েছে, তাতে সরকার বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনী ...
স্টাফ রিপোর্টার: গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শুক্রবার, ১৭ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাজ্যসভায় পরপর উইকেট পতনে আরও চাপে পড়ল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিলেন অভিনেত্রী-সাংসদ কোয়েল মল্ ...
স্টাফ রিপোর্টার: স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের এককালীন সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ ১৬ জুলাই ২০২ ...
সব মন্তব্য
No Comments