মাহবুবুর রহমান : জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, দেশের মানুষ জানতে চায় বিদেশে কারা লবিষ্ট নিয়োগ করেছে। তিনি বলেন, যদি আওয়ামী লীগ সরকারিভাবেই লবিষ্ট নিয়োগ করে থাকে তা হলে সরকারকেই বলতে হবে কেন এবং কিভাবে টাকা দেয়া হলো। আবার আওয়ামী লীগ যদি দলীয়ভাবে লবিষ্ট নিয়োগ করে তা হলেও বলতে হবে এই টাকার উৎস কী এবং এই টাকা বৈধ নাকি অবৈধ এবং বিএনপি লবিষ্ট নিয়োগ করলেও প্রকাশ করতে হবে কি উদ্দেশ্যে তারা লবিষ্ট নিয়োগ করেছে, কোথায় পেয়েছে তারা এত টাকা। দেশের মানুষ জানতে চায় বিদেশে লবিষ্ট নিয়োগে কারা এবং কত টাকা পাচার করেছে।
আজ দুপুুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় যুব সংহতি আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু একথা বলেন। জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি এবং জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরীফা কাদের এমপির রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তৃতায় মোঃ মুজিবুল হক চুন্নু আরো বলেন দুর্নীতি ও দুঃশাসন আর কিছু সরকারি কর্মকর্তা কর্মচারির অতি উৎসাহে দেশের মানুষ আওয়ামী লীগের ওপর বিরক্ত। আবার বিএনপির বক্তৃতায় দেশ ও দেশের মানুষের জন্য কী করবে তা স্পষ্ট নেই। দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রাখছে না। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির বিপরীতে জাতীয় পার্টিকে বিকল্প শক্তি হিসেবে বিবেচনা করছে। তারা জাতীয় পার্টিকে আরো শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে দেখতে চায়। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির হাত থেকে বাঁচার আশায় জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। তাই জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে দলের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।
জাতীয় যুব সংহতির আহ্বায়ক ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এইচএম শাহরিয়ার আসিফ এর সভাপতিত্বে ও জাতীয় যুব সংহতির সদস্য সচিব ও জাতীয় পার্টির ক্রিড়া বিষয়ক সম্পাদক আহাদ ইউ চৌধুরি শাহীন এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ সেলিম উদ্দিন, যুগ্ম মহাসচিব মোস্তফা বেঙ্গল সেলিম। আজ বাদ জোহর জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জাতীয় যুব সংহতির আহ্বায়ক এইচএম শাহরিয়ার আসিফের সভাপতিত্বে এবং সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আখতার এমপি, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, হারুন অর রশীদ, হেনা খান পন্নি, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন খান, মোঃ সাইফুল ইসলাম, সাইফুদ্দিন খালেদ, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, দফতর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান, শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মন্ডল মানিক, দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন জাতীয় পার্টির যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী আলহাজ্ব ইসাহুরুল্লাহ আসিফ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মিলন, এসময় যুব নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হেলাল উদ্দিন, মোঃ সাইফুল ইসলাম, দ্বীন ইসলাম শেখ, শেখ সরোয়ার হোসেন, শফিকুল ইসলাম দুলাল, জিয়াউর রহমান বিপুল, হাফেজ উদ্দিন হাজারী, মোঃ নজরুল ইসলাম, আবু নাসের বাদল, আবুল কালাম আজাদ টুলু, কাজী শাহীন, মোঃ ফরিদ আলম, নজরুল ইসলাম (বাড্ডা), শরিফুল ইসলাম, দেলোয়ার হোসেন রিপন, এডভোকেট আবু ওহাব, মিজানুর রহমান মিজান, মোঃ আনিস, আব্দুস সালাম হাওলাদার, শাহ আনোয়ারুল অনু, সুজন সরদার, কেন্দ্রীয় নেতা তাসলিমা আকবর রুনা, জেসমিন নূর প্রিয়াংকা, হাসনা হেনা, সুলতান আরা, ছাত্র সমাজের অর্ণব চৌধুরী, ফকির আল মামুন, আল আমিন সরকার।
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার-এর হার্টে পরপর দুটি রিং সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় ...
রংপুর অফিস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, শিশু রামিসাকে শুধু ধর্ষণই করা হয়নি, বরং নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। এমন বর্বরোচিত হত্যাকাণ্ড জাতির ...
স্টাফ রিপোর্টার: রামিসা ধর্ষণ-হত্যাসহ সারাদেশে প্রতিদিন শিশুকন্যা ধর্ষণ ও হত্যা, মাদ্রাসার ছাত্র বলৎকার, হত্যা, গুম এবং মবের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, সম ...
সব মন্তব্য
No Comments