পঞ্চগড় প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড় দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১০ দলীয় জোটের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমানের নির্বাচনী সফর শুরু হচ্ছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরের পর জামায়াতের পঞ্চগড় জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সফরের বিষয়টি জানিয়েছেন জেলা আমির ইকবাল হোসাইন।
জানা যায়, ভোটারদের সমর্থনে নির্বাচনে অংশ নেয়া জামায়াতে ইসলামীর দলীয় এবং জোটের প্রার্থীদের জয়যুক্ত করতে এই সফর।
সংবাদ সম্মেলনে জেলা আমির তার বক্তব্যে বলেন, নির্বাচনী চেইন সফরের অংশ হিসেবে আগামী শুক্রবার ১০ টায় পঞ্চগড়ে পৌছে পঞ্চগড় চিনিকল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। শেষে তিনি দিনাজপুর ও ঠাকুরগাঁও-এ জনসভায় অংশগ্রহণ করে একই দিন তিনটি সফর সম্পন্ন করবেন।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের সেক্রেটারি শাহীদ আল ইসলামের সঞ্চালনায় জেলা আমিরের পাশাপাশি জেলা কমিটির নায়েবে আমির ও পঞ্চগড়-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা মফিজ উদ্দীন, জেলা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা নির্বাচন কমিটির প্রধান পরিচালক মাওলানা দেলোয়ার হোসাইন, পঞ্চগড়-২ আসনের জামায়াতের প্রার্থী সফিউল আলম সূফি, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও পঞ্চগড়-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সচিব আবুল বাশার বসুনিয়া।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments