ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় পুকুরে পানিতে ডুবে ফাতেমা (৪) ও শোহানা (৫) নামের দুই কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ জুলাই) সকালে দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব চর আইটা গ্রামের এ ঘটনা ঘটে।
নিহত শিশু শোহানা দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব চর আইটা গ্রামের ফজলুর কণ্যা ও ফাতেমা টাংগাইল জেলার নগরপুর থানার ভাবড়া ইউনিয়ন ১ নং ওয়ার্ডের মো. মতিনের কণ্যা। সম্পর্কে শিশু দুটি আপন খাল-বোনজি। তবে নিহত ফাতেমা তার নানা বাড়িতে বেড়াতে আসছেন বলে জানা গেছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানাযায় ,শনিবার সকালে জহিরুল হক পাটোয়ারী বাড়ির নানা শরিফের ঘরের পাশে দুই খালা-বোনজি খেলতে যায়। খেলার এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায় তারা। কিছুক্ষণ পর তাদেরকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজা খুঁজি শুরু করেন। আশপাশে সন্ধান না পেয়ে বাড়ির পুকুরে নেমে তাদের সন্ধান করেন। ওই পুকুরের পানিতে তাদের মৃত্যু অবস্থায় পাওয়া যায়। শিশু দুটির অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments