স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনের (ইসি) কাজী হাবিবুল আউয়াল কমিশন পদত্যাগের ঘোঘণা দিয়েছেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
ঘােষণা্ দেওয়ার পরে প্রথমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন।এরপর নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, বেগম রাশিদা সুলতানা, মো. আলমগীর ও আনিছুর রহমান স্বাক্ষর করেন।
তাদের পদত্যাগপত্র নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবের মাধ্যমে রাষ্ট্রপতির কার্যালয় পাঠানো হয়েছে।
২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি সিইসি হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। এচাড়া নির্বাচন কমিশনার নিয়োগ পান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, বেগম রাশিদা সুলতানা, মো. আলমগীর ও আনিছুর রহমান ।
নিয়োগের একদিন পরে তৎকালীন বিচারপতি ফয়েজ সিদ্দিকীর কাছে শপথ পাঠ করেন।
সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ছাত্র-জনতা অভ্যূত্থানে আমাদের দেশকে আগামীতে প্রবল সংস্কারের দিকে নিয়ে আরও সুন্দর একটি বাংলাদেশ সৃষ্টির যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে আমরা সকলে আশাবাদী সেই সুন্দর স্বপ্ন অচিরেই বাস্তবায়িত হবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
সব মন্তব্য
No Comments