চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মঙ্গলবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের চরপাড়া ঘাটে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব মোঃ মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক আন্দোলনের অগ্রপথিক, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব মোঃ শাহ আলম ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম।
সমাবেশে বক্তারা মালিক ও পণ্যের এজেন্টদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন—৪ নভেম্বরের মধ্যে ১০০% সিরিয়াল ব্যবস্থা কার্যকর করতে হবে, অন্যথায় ৫ নভেম্বর থেকে শ্রমিকরা কঠোর কর্মসূচি হাতে নিবে। কোনো বাধা, কোনো ষড়যন্ত্র এই সংগ্রামকে থামাতে পারবে না। শ্রমিকের ঘামে নির্মিত এই শিল্পে তাদের ন্যায্য অধিকার দিতে হবে, অন্যথায় আমরা এই শোষণ আর বৈষম্যের শিকল ভাঙব।
অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন—বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি জনাব মোঃ ইছা মিয়া, নৌযান শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ, ক্রীড়া সম্পাদক ক্যাপ্টেন এম এ রহমান, লাইটারেজ শ্রমিক ইউনিয়নের বাল্কহেড শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, আইটিএফ বাংলাদেশ যুব কমিটির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ আজিজুল হক মাস্টার, লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি বাবুল হোসেন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুর আলম মাস্টার ও মোঃ মাহবুব আলম মাস্টার, প্রচার সম্পাদক আনিসুর রহমান, কার্যকরী পরিষদের সদস্য মোঃ নিজামুল ইসলাম নিজাম মাস্টার, মোঃ শফিকুল ইসলাম শামীম, মোঃ রিপন ইঞ্জিনিয়ার, আইউব খান এবং বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন বাঘাবাড়ি শাখার সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ শ্রমিকদের উদ্যেশ্যে বলেন, "আসুন, ঐক্যবদ্ধ হয়ে এই শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত না হলে আমরা এই শোষণযন্ত্র ভেঙে ফেলব। শ্রমিকের ঐক্যই হবে এই লড়াইয়ের প্রধান অস্ত্র, এবং এই শক্তিতে ভয় পেয়ে শোষকদের শিকড় কাঁপবে। আমাদের দাবি আদায়ে এই চূড়ান্ত সংগ্রামে আমরা পিছপা হব না!"
নেতৃবৃন্দের বক্তব্যে বলা হয়, নৌ-শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সিরিয়াল ব্যবস্থা অত্যন্ত জরুরি। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় এবং নৌ-শিল্পে শৃঙ্খলা ফেরাতে তারা কোনো ধরনের আপোষ করবেন না। সমাবেশে শ্রমিকরা বিপুল সমর্থন প্রদর্শন করেন এবং নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments