স্টাফ রিপিটার: দেশের জনগণের কারণে ভোট বর্জনের কারণে সরকার দিশাহারা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
তিনি বলেন, আমরা দেশের কোটি কোটি মানুষকে একতরফা ভোট বর্জনের জন্য আহ্বান জানিয়েছিলাম। আমাদের আহ্বানে সাড়া দিয়ে ৯৫ ভাগ মানুষ ভোটকেন্দ্রে যায়নি। এতে সরকার দিশাহারা হয়ে পড়েছে। এই কারণে বিএনপি মহাসচিব সহ সারাদেশের হাজার হাজার নেতাকর্মীকে মামলা হামলা নির্যাতন ও গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে সরকার। জেলের ভেতরেও বিএনপি নেতাকর্মীদের ওপর দুঃসহ নির্যাতন করেছে।
বুধবার দুপুরে কারা নির্যাতিত বিএনপি নেতাদের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেয়ার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারাদেশের নির্যাতিত নেতাকর্মীদের খোঁজ খবর নিচ্ছেন।
প্রথমে তিনি সদ্য কারামুক্ত যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি এসএম জাহাঙ্গীরের উত্তরার বাসায় যান। ৩২৭ মামলার আসামী হঁযে ৩৬৩ দিন কারাভোগের পর ৪ মার্চ কারামুক্ত হন জাহাঙ্গীর। পরে তিনি সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজেদুল মিরাজের বাসায় যান এবং দুটি পরিবারের প্রতি দলের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments