আল মাসুদ পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার সময় শ্রী দসরথ সরকার (৪০) নামে এক বাংলাদেশীকে আটক করেছে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। আটককৃত ব্যক্তি
মাদারীপুর জেলার ডাসার থানার পূর্ব নবগ্রামের মৃত কালিপদ সরকারের ছেলে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞোপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন। এর আগে আনুমানিক রাত ৮টার সময় পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড বিওপির সদস্যরা তাকে আটক করে।
প্রেস বিজ্ঞোপ্তিতে জানানো হয়েছে, বৃষ্টি উপেক্ষা করে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধীনস্থ পঞ্চগড়ের শিংরোড বিওপির টহল দল সীমান্তে দায়িত্ব পালন করছিল। রাত ৮টা ৪০ মিনিটে সীমান্তের শূন্য রেখা থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খালপাড়া নামক স্থান দিয়ে কয়েকজন অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় টহল দল অভিযান চালিয়ে বাংলাদেশী নাগরিক শ্রী দসরথ সরকারকে আটক করে। পরে তাকে শিংরোড বিওপিতে নেয়া হয়।
আটকের বিষয়ে শিংরোড বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার শেখ আমিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে প্রচুর বৃষ্টির মাঝে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার সময় ওই ব্যাক্তিকে আটক করা হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে তার সহযোগী অন্যরা পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানিয়েছেন কয়েকজন সহ সেচ্ছায় ভারতে থাকা তার ফুপু শ্বাশুড়ির বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এ ঘটনায় তাকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তরসহ অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অপরাধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments