স্টাফ রিপোটার: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন আওয়ামী লীগ আন্দোলন ভাঙতে পারে, গড়তে পারে না। বঙ্গবন্ধুকে হত্যা ও ২১ আগস্টের গ্রেনেড হামলার সময় তারা একটা মিছিলও করতে পারেনি। আওয়ামী লীগ শুধু আন্দোলনে গুলি চালাতে পারে দাবি করে মান্না বলেন, আমরা যখন কোনো কর্মসূচি দেই, তখন তারা পাল্টা শান্তি কর্মসূচি দেয়। তারা আমাদের সমাবেশে গুলি চালিয়ে অশান্তি করে।
বুধবার পুরানা পল্টনের ভাসানী ছাত্র পরিষদ আয়োজিত "বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটে ছাত্রসমাজের ভূমিকা শীর্ষক" আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, আওয়ামী লীগকে মানুষ এখন ঘৃণা করে। সর্বস্তরের মানুষ সেই দলের পদত্যাগ চায়। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে আমাদের কাছে পরাজিত।
তিনি বলেন, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের দাবিতে এখন আন্তর্জাতিক মহলও জোড় দিয়েছে। আগামী চার মাসের মধ্যে সরকারের পতন, চার মাসের মধ্যেই নির্বাচন।
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, বর্তমানে দেশে জান-মালের কোনো নিরাপত্তা নেই। একটি গ্রুপ বিলিয়ন বিলিয়ন টাকা বিদেশে পাচার করে। সেই বিষয়ে তদন্ত করতে গেলে আদালত আবার বন্ধও করে দেয়।
মাহমুদুর রহমান মান্না বলেন, মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন আন্দোলনে ছাত্রসমাজের ভূমিকা ছিল অপরিসীম। কিন্তু গত সাড়ে ১৪ বছরে ছাত্রসমাজ মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি।
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, এই ফ্যাসিবাদী সরকার বিদায় না-হওয়া পর্যন্ত এ-দেশের কারোরই কোনো ভালো সম্ভব না। সর্বদলীয় ছাত্র ঐক্যে'র প্রসঙ্গে বলেন, যদি এক প্লাটফর্মে আসা যায় তা সবচেয়ে ভালো, যদি না-পারা যায় তাহলে যুগপৎভাবে ভোটাধিকারের আন্দোলন চালিয়ে যেতে হবে। ৫২'র ভাষা আন্দোলন এবং ৬২'র শিক্ষা আন্দোলনে মূল রাজনৈতিক সংগঠনগুলো পুরোপুরি ঐক্যবদ্ধ ছিলো না এমন-কি ৬ দফা আন্দোলন দুর্বার করতে সংগঠনগুলোকে অগ্রবর্তী করতে বড় ভূমিকা রেখেছিলো ছাত্র সংগঠনগুলোই।
আয়োজক সংগঠনের আহবায়ক মোহাম্মদ শাকিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবুল। এতে বক্তব্য রাখেন বিএনপির মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্নয়কারী জোনায়েদ সাকি, বিএনপির কেন্দ্রীয় সদস্য মো. দুলাল হোসেন, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments