বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: নাটোর সদর হাসপাতাল এবং পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৫দালালকে আটক করেছে র্যাব।
৫ সেপ্টেম্বর বিকেলে সরকারী দুটি সেবা প্রতিষ্ঠানে র্যাবের বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫দালালকে ভ্রাম্যমান আদালত ১৭হাজার টাকা জরিমানা করেছে।
আটককৃতরা হচ্ছে, শহরের কান্দিভিটা এলাকার মৃত আলী আশরাফের ছেলে শাকিল,কানাইখালি এলাকার আব্দুস সামাদের ছেলে আব্দুর রব, মল্লিকহাটি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল, পনাল প্রামানিকের ছেলে আমিনুল ইসলাম এবং পাসপোর্ট অফিস এলাকা হতে বড়াইগ্রামের কায়েমখোলা এলাকার আব্দুল খালেকের ছেলে মনজুরুল হক ওরফে সুজন।
র্যাব-৫ নাটোর ক্যাম্প কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে গতকাল নাটোর সদর হাসপাতাল এবং পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করা হয়।
এসময় সদর হাসপাতাল চত্বর থেকে প্রতারক দালাল চক্রের চার সদস্য এবং পাসপোর্ট অফিস চত্বর থেকে আরও এক দালালকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোমা খাতুন সদর হাসপাতালের চার দালালকে তিন হাজার টাকা করে এবং পাসপোর্ট অফিসের এক দালালকে ৫হাজার টাকা জরিমানা করেন।
এই দালাল চক্রটি রোগিদের ভাগিয়ে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠিয়ে অর্থ আদায় করে আসছিল। এছাড়া পাসপোর্ট করে দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিয়ে আসছিল বলে জানায় র্যাব।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, এখন সহমর্মিতা থেকে মূল কারণ অনুসন্ধান ও সমাধানের দিকে, প্রতিশ্র ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে উচ্চপর্যায়ের এ ...
চট্টগ্রাম অফিস: পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চে প্রথম ১০০ ...
সব মন্তব্য
No Comments