স্টাফ রিপোটার: মা দিবস উপলক্ষে খালেদা জিয়ার ছবি সম্বলিত পোস্টার লাগালেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
বিশ্ব মা দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি সম্বলিত পোস্টার সাঁটানোর কর্মসূচি উদ্বোধন করলেন ঢাকা মহানগর দক্ষিন বিএনপি।
শনিবার নয়াপল্টনে মহানগর বিএনপির কার্যালয় ভাসানী ভবনের সম্মুখভাগ থেকে আশপাশের এলাকায় পোস্টার উন্মোচনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
সালাম বলেন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ নিপীড়িত জনগণের মা। তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে। এবারের মা দিবসে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমাদের এই ব্যতিক্রমী উদ্যোগ। আমরা দাবি করছি অনতিবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত হয়ে চলমান গনতান্ত্রিক আন্দোলনে তিনি নেতৃত্ব দিবেন।
তিনি বলেন ধারাবাহিক ভাবে সকল ওয়ার্ডে ওয়ার্ডে সকল জায়গায় এই পোস্টার লাগানোর মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির দাবি তরান্বিত করা হবে।
পোস্টারে লেখা রয়েছে ‘মা আমায় দিচ্ছে ডাক, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, যুগ্ম আহবায়ক আলহাজ্ব ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, আব্দুস সাত্তার, সদস্য খালেদ সাইফুল্লাহ রাজন, আরিফা সুলতানা রুমা, বিএনপির তথ্য ও প্রযুক্তি দপ্তরের কর্মকর্তা মাহফুজ কবির মুক্তাসহ মহানগর দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments