জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 'দৈনিক মজুরি' ভিত্তিতে নিয়োগকৃত কর্মচারীরা চাকুরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্টার ভবনের সামনে মানবন্ধনে অংশ নেন প্রায় অর্ধশত কর্মচারী।
মানবন্ধন চলাকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের গার্ড
তারিকুল ইসলাম বলেন, 'বছরের পর বছর আমরা দৈনিক ৩৩০টাকা চুক্তিতে কাজ করছি। অসুস্থ থাকলে অথবা অনুপস্থিত থাকলে আমরা ঐদিনের বেতন পাই না। কোনো ধরনের ভাতা-বরাদ্দও নেই। প্রশাসনের পক্ষ থেকে বারবার আমাদের চাকুরি স্থায়ীকরনের আশ্বাস দেওয়া হলেও কোনো অগ্রগতি নেই।'
শেখ হাসিনা হলের মালি আবু হানিফ বলেন, 'এখানে আট বছর যাবৎ দৈনিক মজুরি ভিত্তিতে শুন্য পদে চাকুরি করি।আমার মতো ১৫৯ জন বর্তমানে এভাবে কাজ করছে।
বিশ্ববিদ্যালয়ের অসংখ্য স্থায়ী কর্মচারী পদ শুন্য পড়ে আছে। তারপরও প্রশাসন আমাদের নিয়োগ দেয় না।'
প্রত্নতত্ত্ব বিভাগের পিয়ন আবুল কালাম আট বছর চাকুরির পর মারা যান। প্রশাসনের পক্ষ থেকে তার পরিবার কোনো ধরনের ভাতা পায়নি বলেও দাবি করেন তিনি।
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
সব মন্তব্য
No Comments