দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ফুটবল খেলা দেখা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছে। আহতরা কুষ্টিয়া ও স্থানীয়ভাবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার সন্ধ্যায় দৌলতপুর থানা বাজারে দৌলতপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়. শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলা চলছিল। দর্শক সারিতে বসে খেলা দেখছিলেন শিতলাইপাড়া গ্রামের বুলবুল নামে একজন দর্শক। কুল আলম নামে একজন দর্শক সামনে দাড়ালে তাকে সামনে থেকে সরে যেতে বলে বুলবুল। এনিয়ে দু’জনের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে তা সংঘর্ষে রুপ নেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও খেলা আয়োজক কমিটির লোকজন পরিস্থিতি স্বাভাবিক করে। সংঘর্ষে বুলবুল, আবুল বাসার, রকিবুল, আব্দুল হামিদ, একছেদ আলী ও মুকাব্বার আহত হয়। আহতদের মধ্যে বুলবুলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে রাজশাহী বিশ^বিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) তারেক সংঘর্ষের ঘটনাটি নিশ্চিত করে জানান, ফুটবল খেলা দেখা নিয়ে দর্শক সারিতে বসা দর্শকদের মধ্যে সংঘর্ষের ঘটলে তা নিয়ন্ত্রণ করা হয়েছে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। তবে এ ঘটনা কোন অভিযোগ পাওয়া যায়নি।
আলহাজ্ব মো. নুরুজ্জামান হাবুল মোল্লার কল্যান ট্রাষ্ট এ খেলার আয়োজন করে।
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
সব মন্তব্য
No Comments