স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম বলেছেন, পতিত আওয়ামী স্বৈরশাসক জনবিচ্ছিন্ন ছিলো। তাই তারা প্রভূ রাষ্ট্রকে সন্তুষ্টি রেখে ভোটারবিহীন নির্বাচন করে জোর করে ক্ষমতা আঁকড়ে রেখেছিলো। কিন্তু বিএনপি জনমানুষের দল। জনগণ পাশে থাকলে আমরা বহিঃশক্তির কোনো হুমকি-ধমকিতে ভয় পাই না। জনগণই বিএনপির শক্তি।
বুধবার বিকেলে রাজধানীর শ্যামপুরের ৫১ নং ওয়ার্ডের দয়াগঞ্জ চৌরাস্তা সংলগ্ন পাড় গেন্ডারিয়ায় "৩১ দফার আলোকে স্বনির্ভর বাংলাদেশ" শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সাইফুল ইসলাম বলেন, ভারত ও আওয়ামী লীগ উভয়ই বন্ধুহীন। ভারতের যেমন কোন বন্ধু রাষ্ট্র নেই, তেমনি আওয়ামী লীগের এদেশে কোনো বন্ধু নেই। ভারত যেমন তার প্রতিবেশী রাষ্ট্রগুলোকে তাদের দাসে পরিনত করতে চায়, আওয়ামী লীগও দেশের জনগণকে তাদের দাসে পরিনত করেছিলো। ছাত্রজনতার হাজারো রক্তের বিনিময়ে বাংলাদেশ দাস মুক্ত হয়েছে।
তিনি বলেন, ভূ-রাজনীতি এত সহজ হিসেব নয়। ভারত যদি মনে করে বাংলাদেশের গলা চিপে ধরবে তাহলে অন্য প্রতিবেশী রাষ্ট্রও যে তখন চুপ করে বসে থাকবে তা ভাবার কোনো সুযোগ নেই।
৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে সভায় স্থানীয় বিএনপি নেতা ছানাউল্লাহ ছানু, মফিকুল ইসলাম বাবু, মমিন মিয়াসহ এলাকার ব্যবসায়ী, বিভিন্ন মসজিদের ইমাম এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চলমান বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জুলাই ...
বরিশাল অফিস: গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বরিশালে ১১ দলের বিভাগীয় সমাবেশে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “গণভোটে জনগণ প্রায় ৭০ ভাগ রায় দিয়েছে। গণভোট না থাকলে এই স ...
স্টাফ রিপোর্টার: গণমানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির লক্ষ্যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। একইসঙ্গে নতুন ফ্যাসিবাদ ও ধর ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত বছরগুলোতে দেশ থেকে যেভাবে সম্পদ পাচার হয়েছে, তাতে সরকার বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনী ...
সব মন্তব্য
No Comments