ডেস্ক রিপোর্ট: ডিসেম্বরে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার ( ১২ এপ্রিল ) বিকালে যমুনায় ঐক্যমত্য কমিশনের দুই সদস্যের সঙ্গে বৈঠকে এই তাগিদ দেন তিনি।
বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলি রিয়াজ এবং সদস্য ড. বদিউল আলম মজুমদার অংশ নেন। এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মনির হায়দার উপস্থিত ছিলেন।
বৈঠকে আলী রিয়াজ ও বদিউল আলম মজুমদার জাতীয় ঐখ্যমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কমিশনের চেয়ারম্যানকে অবহিত করেন। তারা জানান, বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশসমূহ নিয়ে রাজনৈতিক দলগুরোার সঙ্গে পৃথক পৃথকভাবে আলোচনা চলমান রয়েছে। শনিবার পর্যন্ত মোট ৮টি দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। আগামী বৃহস্পতিবার বিএনপির সঙ্গে আলোচনার সময়সুচি নির্ধারন করা আছে।
এসময় কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা তথা সামগ্রিক সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার তাগিদ দেন।
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই বাণী প্রদান করা হয়।বাণীতে প্রধানমন ...
ডেস্ক রিপোর্ট: আজ ৮ সেপ্টেম্বর, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। এবারের দিবসটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ১৯৬৬ সালে ইউনেস্কো কর্তৃ ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ ৮ সেপ্টেম্বর দিবসটি উপলক্ষ্যে এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, এ বছরের প্ ...
সব মন্তব্য
No Comments