ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২২টি দেশীয় অস্ত্র ও ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহানুর সরকার (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার চরচারতলা ইউনিয়নের চরচারতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। শাহানুর চরচারতলা গ্রামের মৃত মোস্তফা সরকারের ছেলে।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ মাহমুদ জানান, শুক্রবার রাতে চরচাতলা গ্রামে বিশেষ অভিযানে চালায় পুলিশ। অভিযান চলাকালে বেশ কয়েকটি চাইনিজ কুড়াল, রামদা, ছোরাসহ ২২টি দেশীয় বিভিন্ন অস্ত্র, ৯ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১০হাজার ৪০০টাকাসহ শাহানুরকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার পর ঘরে ফেরা যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ শনিবার বিক্রি হচ্ছে আগামী ২ জুনের যা ...
ডেস্ক রিপোর্ট: ঢাকার ব্যস্ততম মার্কেট গাউছিয়াতে নারীদের প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, মহাসড়কে যানজট, চাঁদাবাজি ও অতিরি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। দেশের ...
সব মন্তব্য
No Comments