আন্তর্জাতিক ডেস্ক: মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) ভোরে মালদ্বীপের ধিগুরাহ দ্বীপে একটি নির্মাণ প্রতিষ্ঠানের শ্রমিকদের আবাসিক কোয়ার্টারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশিরা হলেন— তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম এবং মো. নূরনবী সরকার। আহতদের নাম জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।
স্থানীয় সূত্র জানায়, ভোরে শ্রমিকরা সেহরির খাবার প্রস্তুত করার সময় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে। এতে শ্রমিক কোয়ার্টারের একটি কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে থাকা কয়েকজন শ্রমিক গুরুতর দগ্ধ হন।
বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য মালদ্বীপের রাজধানী মালেতে স্থানান্তর করা হয়েছে।
মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ঘটনাটি নিশ্চিত করেছে। আহতদের চিকিৎসা ও নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের এ মর্মান্তিক ঘটনায় দেশে তাদের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের বিতর্কিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়ে ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:“বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষ দিন শুভ জন্মাষ্টমী। এই বিশেষ দিনে আমি বাংলাদেশসহ সারা বি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন: “শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে আমি বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক ...
স্টাফ রিপোর্টার: খসড়া জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির পর্যালোচনায় কয়েকটি ইতিবাচক সংশোধনের প্রস্তাব এলেও মৌলিক ঘাটতিগুলো রয়েই গ ...
সব মন্তব্য
No Comments