সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ "আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামবো না কখনোই শত যড়যন্ত্রে।" এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, জামালপুর জেলা সংসদের ষোড়শ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি প্রবীর সরদার জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মধ্যদিয়ে সম্মেলন উদ্বোধন করে।
সম্মেলন উদ্বোধন পরবর্তী একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। জেলা উদীচীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলালের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে সাধারণ সম্পাদকের খসড়া প্রতিবেদন পেশ করেন সন্তোষ কুমার রাজভর এবং অর্থ রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ ইকবাল হাসান। এরপর রিপোর্ট নিয়ে কাউন্সিলরা আলোচনা করেন খসড়া রিপোর্ট দুটি পূর্নাঙ্গ করেন। অধিবেশনে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রবীর সরদার, সরোয়ার হাসান রবিন জুলাই গণঅভ্যুত্থান, দেশের বর্তমান পরিস্থিতি এবং সমসাময়িক সংস্কৃতি নিয়ে আলোচনা করেন।
এসময় বক্তারা বলেন, ৫ আগস্টে ফ্যাসিস্ট সরকার বিদায় হলেও সমাজে এবং রাষ্ট্রে ফ্যাসিস্ট পূনরায় মাথাচারা দিয়ে উঠেছে। আমরা কোটা বিরোধী আন্দোলনসহ পরবর্তীতে বৈষম্যবিরোধী আন্দোলনেও আমরা প্রথম থেকে যুক্ত ছিলাম এবং প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। ছাত্র হত্যার প্রতিবাদে আমরা মাঠে নেমেছি, বিবৃতি দিয়েছি। ৫ আগস্টের পরেও আমরা জাতীয় সংগীত বাতিলের দাবীর প্রতিবাদ করেছি, মাজার হামলা, শিক্ষক হেনস্তা করা ইত্যাদি বিষয়ে উদীচী প্রতিবাদ করেছে। বর্তমানে যা হচ্ছে আমরা এগুলিও মেনে নিতে পারছি না। আমরা বলতে চাই এক ফ্যাসিস্ট বিদায় করে যেন পূনরায় ফ্যাসিস্ট এবং উগ্র মৌলবাদের ফিরে না আসে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত সাত সদস্যের বিষয় নির্বাচনী কমিটি মিটিং এ বসেন একটি খসড়া জেলা কমিটি কাউন্সিল অধিবেশনে পেশ করার জন্য। এই অধিবেশন শেষে জানা যাবে সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কমিটির অন্যান্য সদস্যদের নাম।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments