স্টাফ রিপোর্টার: আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত নতুন সিনেমা ‘আবার হঠাৎ বৃষ্টি’ আজ (২ অক্টোবর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। নবাগত জুটি রাদিফা নারমিন ও আরিয়ান সারোয়ারকে নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক কামরুজ্জামান।
এ উপলক্ষে গতকাল রাজধানীর বিমানবন্দর এলাকার সেন্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আশীর্বাদ চলচ্চিত্রের কর্ণধার হাবিবুর রহমান খান, নবাগত নায়িকা রাদিফা নারমিন, নায়ক আরিয়ান সারোয়ার এবং পরিচালক কামরুজ্জামান।
২৮ বছর আগে ১৯৯৮ সালে মুক্তি পাওয়া বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র গল্প অবলম্বনে নতুন আঙ্গিকে নির্মিত হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। মূল গল্পের আবহ অক্ষুণ্ণ রেখে আধুনিক সময়ের প্রেক্ষাপটে সিনেমাটি তৈরি করা হয়েছে। ছবিটি ইতিমধ্যে সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে।
যেসব হলে মুক্তি পাচ্ছে: শ্যামলী সিনে কমপ্লেক্স (ঢাকা), মনিহার (যশোর), লিবার্টি (খুলনা), কে-স্ক্রিন (কুমিল্লা), স্বপ্নীল (কুষ্টিয়া), মমইন (বগুড়া), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), সুগন্ধা (চট্টগ্রাম) এবং চাঁদমহল (কাঁচপুর)।
সিনেমার গল্পে দেখা যাবে, দীপা একজন শিক্ষিত বেকার নারী। ব্রাহ্মণবাড়িয়ায় বোন ও দুলাভাইয়ের সঙ্গে থাকেন তিনি। চাকরির খোঁজে ঢাকায় বান্ধবী সামিনার বাসায় ওঠেন। বেশ কয়েকটি সাক্ষাৎকারের পরও চাকরি না পেয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। ফেরার পথে ট্রেনে তার ব্যাগ চুরি হয়। একই ট্রেনে শ্রীমঙ্গলে চাকরির পোস্টিং নিয়ে যাচ্ছিল অঞ্জন নামের এক যুবক। ফেলে যাওয়া ব্যাগটি খুঁজে পায় অঞ্জন। অনাথ অঞ্জনের শখ মানুষের নাম, জন্মদিন ও ঠিকানা সংগ্রহ করে জন্মদিনের কার্ড পাঠানো। সে ব্যাগটি দীপার ঠিকানায় ফেরত পাঠায়। এরপর চিঠি আদান-প্রদানের মধ্য দিয়ে না দেখেই একে অপরের প্রেমে পড়ে যায় তারা। এভাবেই এগিয়ে যায় গল্প।
এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ঝুনা চৌধুরী, ফারজানা ছবি, মৌ খান, কায়েস আরজু, অপূর্ব ঘোষ, সানজিদা নাহার স্বর্ণা সহ অনেকে। সংলাপ ও কাহিনী বিন্যাস করেছেন ছটকু আহমেদ, কাহিনী এস. আহাথিয়ান। চিত্রগ্রহণে ছিলেন শহীদুল্লাহ দুলাল ও মাসুদ পারভেজ সবুজ। সংগীত পরিচালনায় ইমন সাহা ও অপু আমান।
ডেস্ক রিপোর্ট: ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর আর নেই। ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার ৮ অক্টোবর ভোরে গোয়ার নিজ বাসভবনে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।হ ...
স্টাফ রিপোর্টার: চেহারার ভিন্নতা ও বৈশ্বিক বৈশিষ্ট্যের কারণে শৈশবে বুলিংয়ের শিকার হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন মডেল, মিস আর্থ বাংলাদেশ ২০২০ এবং মানবাধিকারকর্মী মেঘনা আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেও ...
স্টাফ রিপোর্টার: নব্বই দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে এই মাসেই প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। বড় পর্দায় মূল গল্ ...
ডেস্ক রিপোর্ট: মহান মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের দুর্বিষহ জীবন, যুদ্ধের অভিঘাত ও মানবিক বিপর্যয়ের স্মৃতি উঠে এলো গীতি আলেখ্য ‘যশোর রোড’-এ। মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের বিখ্যাত কবিতা ‘সেপ্টেম্ব ...
সব মন্তব্য
No Comments