ডেস্ক রিপোর্ট: পর্ন-কাণ্ডে রাজ কুন্দ্রার সহযোগী ছিলেন তাঁর স্ত্রী শিল্পা শেট্টি? তদন্তে নেমে এমনটাই অনুমান মুম্বই পুলিশের। যদিও এখনও পর্যন্ত সরাসরি শিল্পার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়নি। তবে তদন্ত থেকে তাঁকে পুরোপুরি ছাড় দেওয়া হচ্ছে না এখনই। সোমবার রাজ গ্রেফতার হওয়ার পরেই শিল্পা চলে যান মায়ের কাছে। আপাতত তিনি সন্তানদের নিয়ে বোন শমিতা শেট্টির সঙ্গে থাকছেন বান্দ্রার বাংলোয়। মঙ্গলবার নাচের রিয়্যালিটি শো ‘সুপার ড্যান্সার ৪’-এর শ্যুটেও আসেননি তিনি। তাঁর অনুপস্থিতির প্রকৃত কারণও জানাননি কাউকে। তদন্তে নেমে তাই এ দিকটি খতিয়ে দেখছে প্রশাসন।
মু্ম্বই সংবাদমাধ্যমের কাছে ইতিমধ্যেই মুখ খুলেছেন যুগ্ম নগরপাল (অপরাধ শাখা) মিলিন্দ ভরাম্বে। তাঁর দাবি, যাঁরা ইতিমধ্যেই পর্ন কাণ্ডের শিকার তাঁদের এগিয়ে আসার আবেদন জানিয়েছে মুম্বই প্রশাসন। অপরাধ দমন শাখার সঙ্গে যোগাযোগ করে তাঁরা তথ্য-প্রমাণ দিলে অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি, তদন্তও দ্রুত গতিতে এগোবে, দাবি তাঁর।
প্রাথমিক তদন্তে আরও জানা গিয়েছে, ২০১৯-এর ফেব্রুয়ারিতে রাজ ‘আর্মস প্রাইম মিডিয়া প্রাইভেট লিমিটেড’ নামে একটি সংস্থা খোলেন। তার ছ’মাস পরেই সংস্থাটি ‘হটশট’ নামে একটি মুঠোফোন অ্যাপ তৈরি করেছিল। তদন্তকারী অফিসারদের দাবি, যা প্রশাসনের কাছে পর্ন অ্যাপ নামে চিহ্নিত। অন্য দিকে, মঙ্গলবার রাজ কুন্দ্রাকে ২৩ জুলাই, শুক্রবার পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
এ দিকে নাচের রিয়্যালিটি শো-এর সেট থেকে জানা গিয়েছে, শ্যুট থেকে আপাতত দূরেই থাকবেন শিল্পা শেট্টি। তাই আগামী পর্বগুলিতে তাঁকে দেখা যাবে না। তাঁর শূন্যস্থান ভরাট করতে আসছেন করিশ্মা কপূর।-আনন্দ বাজার
ডেস্ক রিপোর্ট: ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর আর নেই। ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার ৮ অক্টোবর ভোরে গোয়ার নিজ বাসভবনে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।হ ...
স্টাফ রিপোর্টার: চেহারার ভিন্নতা ও বৈশ্বিক বৈশিষ্ট্যের কারণে শৈশবে বুলিংয়ের শিকার হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন মডেল, মিস আর্থ বাংলাদেশ ২০২০ এবং মানবাধিকারকর্মী মেঘনা আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেও ...
স্টাফ রিপোর্টার: নব্বই দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে এই মাসেই প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। বড় পর্দায় মূল গল্ ...
ডেস্ক রিপোর্ট: মহান মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের দুর্বিষহ জীবন, যুদ্ধের অভিঘাত ও মানবিক বিপর্যয়ের স্মৃতি উঠে এলো গীতি আলেখ্য ‘যশোর রোড’-এ। মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের বিখ্যাত কবিতা ‘সেপ্টেম্ব ...
সব মন্তব্য
No Comments