ডেস্ক রিপোর্ট : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ৭ থেকে ১৪ আগস্ট এই ৭ দিনে উৎসবমুখর পরিবেশে দেশের মানুষকে অন্তত ১ কোটি ভ্যাকসিন দেয়া হবে। দেশের ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে রাজধানী পর্যন্ত সর্বত্র এই টিকা উৎসব চলবে। এই ভ্যাকসিন প্রদানে বয়স্ক মানুষকে অগ্রাধিকার দিয়ে তারপর অন্যান্য ব্যক্তিকে ভ্যাকসিন প্রদান করা হবে। দেশের অধিক সংখ্যক মানুষকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে শুধু ভোটার আইডি কার্ড অথবা কোন কোন ক্ষেত্রে আরো সহজ প্রক্রিয়ার মাধ্যমে ভ্যাকসিন দেয়া হবে।
আজ মহাখালীস্থ বিসিপিএস অডিটোরিয়াম হলে ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ এমবিবিএস ক্লাস শুরুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন মন্ত্রী। দেশের স্বাস্থ্যখাত নিয়ে নানা সমালোচনা প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী এসময় জানান, করোনা ভাইরাস সৃষ্টির আগে এর ট্রিটমেন্ট বিষয়ে কারো কিছু জানা ছিল না। সরকার অতিদ্রুত উদ্যোগ নিয়েছে। মাত্র ১টি ল্যাব থেকে প্রায় সাড়ে ছয়শত ল্যাব করা হয়েছে। ১৭-১৮ হাজার শয্যা করা হয়েছে। আইসিইউ, এইচডিইউ সংখ্যা বৃদ্ধিসহ সারাদেশে ব্যাপক হারে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের স্বাস্থ্যখাত ভালো সেবা দিয়েছে বলেই দেশের অর্থনীতি এখনো বিশে^র বহু দেশের অর্থনীতি থেকে এগিয়ে রয়েছে। অনুষ্ঠানে বক্তারা কোভিডকালীন মন্ত্রীর নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রীর পাশে থেকে এই মহামারি মোকাবিলার কথা জানান।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ইউসুফ ফকিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)-এর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সেনাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ২ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামজনিত কারণে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৬ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। ২৯ আগস্ট সকাল ৮টা থেকে ৩০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হাম পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৩ জনকে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত জেলায় সন্দেহভ ...
সব মন্তব্য
No Comments