স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জে নিজ এলাকায় গমনের সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের অতর্কিত হামলায় গুরুতর আহত স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস. এম জিলানী ও তার সহধর্মিনী গোপালগঞ্জ মহিলা দলের আহবায়ককে দেখতে গিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
হামলায় শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
সোমবার বিকালে পিজি হাসপাতালে চিকিৎসাধীন নেতৃবৃন্দের খোঁজখবর নেন ইশরাক। এসময় কর্তব্যরত চিকিৎসকদের সাথেও কথা বলেন তিনি।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ এসময় উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments