ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রয়াত মাহবুবুল আলম স্মরণে শুক্রবার বিকেলে দৌলতপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহবুবুল আলম স্মৃতি সংসদের সভাপতি হাজী মোঃ আক্তার হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এড. লোকমান হোসেন, জেলা পরিষদ সদস্য ও নবীনগর পৌর আওয়ামীলীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড.সুজিত কুমার দেব, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাশুকুর রহমান মাসুক, শ্রম অধিদপ্তরের সাবেক পরিচালক মফিজ উদ্দিন মদন, যুবলীগ সভাপতি সামস্ আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি নিয়াজ মো. কাজল, কৃষ্ণনগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ রাশেদ, কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মোঃ মলাই মিয়া প্রমুখ।
সভায় মাহবুবুল আলমের রাজনৈতিক ত্যাগ-তিতিক্ষা ও মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতি স্বরূপ নবীনগর মনতুলি টু সিতারামপুর নির্মিতব্য সেতুটি "মাহবুবুল আলম সেতু" নামকরনের জন্য মাহবুবুল আলম স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এম. নাঈমুর রহমান আনুষ্ঠানিকভাবে আবেদন পত্র তুলে দেন প্রধান অতিথি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এম.পির নিকট।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রয়াত জননেতার রাজনৈতিক জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন এবং মাহবুবুল আলম স্মৃতি সংসদের আবেদনের পরিপ্রেক্ষিতে মাহবুবুল আলম সেতু নামকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার আশ্বাস প্রদান করেন।
স্টাফ রিপোর্টার: সারাদেশে সারসংকট এবং সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যা ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে বাংলাদেশ জা ...
স্টাফ রিপোর্টার: কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহবুবুর রহমানের একটি গাড়ি ভাঙচুর করা হয়। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ ...
সব মন্তব্য
No Comments