স্টাফ রিপোর্টার: ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আমার বাংলাদেশ (এবি) পার্টির সঙ্গে দ্বিপাক্ষিক সংলাপ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ (৩০ এপ্রিল ২০২৫) বুধবার পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় এ সংলাপ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম ও এবি পার্টির চেয়ারম্যান, মজিবুর রহমান মঞ্জু'র নেতৃত্বে উক্ত আলোচনায় দুই দলের নেতৃবৃন্দ ১১ দফা বিষয়ে ঐক্যমত্য পোষণ করেন। এসময় দুই দলের এক্যমত্য দফাগুলো তুলে ধরে বলেন,
১. আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই কল্যাণকর বাংলাদেশ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা।
২. দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তির ব্যবস্থা করা।
৩. ভোটাধিকারসহ সকল নাগরিক অধিকার ও মানবাধিকার রক্ষায় জাতীয় ঐকমত্য গড়ে তোলা।
৪. প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা।
৫. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসা।
৬. আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করা।
৭. আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা না বলা।
৮. আগামীতে যাতে আওয়ামী লীগের মতো আর কোন ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে, সে ব্যাপারে ঐক্যবদ্ধ থাকা।
৯. দেশের স্থায়ী শান্তি ও মানুষের মুক্তির লক্ষ্যে পর্যায়ক্রমে সংবিধানে বিদ্যমান শরিয়াহ্ বিরোধী আইন বাতিল এবং ইসলামসহ সকল ধর্মের প্রতি অবমাননাকর বক্তব্য পরিহার করা, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কোন কথা বা বক্তব্য না দেয়া।
১০. প্রশাসনে এখনো বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের দ্রুত অপসারণ করা।
১১. রাজনৈতিক স্থিতিশীলতা কার্যকরী সংসদ ও জনমতের সঠিক প্রতিফলনের লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক নির্বাচন (PR) পদ্ধতি চালুর লক্ষ্যে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা।
উক্ত মতবিনিময় ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান লেঃ কর্ণেল দিদারুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লা আল মামুন রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসান, শ্যাড এফেয়ার্স বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গাজী নাসের, সহকারী অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সহকারী দপ্তর সম্পাদক স্মরণ চৌধুরী, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ ।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments