মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: ফেসবুকে হা হা রিয়েক্ট দেয়ায় রাজশাহী কলেজ ক্যাম্পাসে ঢুকে বহিরাগতদের নিয়ে এক ছাত্রকে ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে তারই সহপাঠী। আহত ছাত্রের নাম তিহাস (২১)। তিনি রাজশাহী কলেজের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
বুধবার দুপুর ১ টার দিকে রাজশাহী কলেজ মাঠে ওই ছাত্রকে ছুরিকাঘাত করে তার সহপাঠীসহ দুর্বৃত্তরা।
পরে তার অন্য সহপাঠীরা আহত ছাত্রকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। বর্তমানে রামেকের ৭ নম্বর ওয়ার্ডে আহত শিক্ষার্থীর চিকিৎসা চলছে বলে জানা গেছে।
ছুরিকাঘাত কারীর নাম কিবরিয়া। সেও মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তারই সহপাঠী তিহাস তার ফেসবুক পোস্টে হাহা রিয়াক্ট দেয়াই এমন ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। আর কিবরিয়ার সঙ্গে বহিরাগত আরেকজন ছিলো বলে জানা গেছে। কলেজের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আর পুলিশ তাদের মতো কাজ করছে।
এবিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, দুই বন্ধুর মধ্যে ছোট্ট বিষয়কে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। আহত ছাত্রের চিকিৎসা চলছে। এ বিষয় আইনগত প্রক্রিয়া চলমান।
আহত শিক্ষার্থীর সহপাঠী তারেক হোসেন সজিব জানান, তিহাস ক্লাস শেষ করে মাঠে অবস্থান করেছিলেন৷ এসময় আকষ্মিকভাবে কিছু যুবক তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। কিছু বুঝে ওঠার আগেই ওই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এভাবে ক্যাম্পাস চলাকালীন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করাই তারাও নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
এবিষয়ে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক বলেন, ঘটনাটি ঘটেছে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পুলিশী নির্যাতনে গ্রেপ্তারকৃত আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে প্রকাশ্যে থানায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (১০ ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট পাহাড়ধস এবং বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় গত পাঁচ দিনে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাহাড়ধসে প্রাণ হা ...
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট-জকিগঞ্জ সড়কে বেপরোয়া একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জের ...
নড়াইল প্রতিনিধিঃ সামাজিক দায়বদ্ধতা পালনের জায়গা থেকে নড়াইলের স্থানীয় দু’টি পত্রিকা ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজনের মধ্যে ছিল ‘মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজের ভূমিকা শ ...
সব মন্তব্য
No Comments