আল মাসুদ পঞ্চগড়: বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে বৈষম্যহীন মানবিক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে নবাগত জেলা প্রশাসক মো.সাবেত আলী সাংবাদিকদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতি হিসাবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মো.সাবেত আলী নতুন রুপে পঞ্চগড়কে গড়ার জন্য সাংবাদিকদের নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, সকলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে সকল সমস্যার সমাধান করার পাশাপাশি আমরা উন্নয়নের গতিকে আরও বেশি তরান্বিত করতে পারবো।
এছাড়াও আলোচনা সভায় জনগনের প্রত্যাশা পুরনে জেলার প্রধান প্রধান সমস্যা সমাধান ও সম্ভবনা নিয়ে বিভিন্ন আলোচনা উঠে আসার পাশাপাশি জেলার সকল কর্মকান্ডে প্রশাসনকে সহযোগীতার আহবান জানান তিনি। এদিকে আবার সাংবাদিকদের সকল প্রকার সহযোগীতারও আশ্বাস দেন নবাগত এই জেলা প্রশাসক।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আবু সাঈদ, প্রেস ক্লাবের আহবায়ক সরকার হায়দার প্রমুখসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments