নেত্রকোণায় সাবেক ছাত্রদল নেতার হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রকাশ : 22 Jul 2026
নেত্রকোণায় সাবেক ছাত্রদল নেতার হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণায় সাবেক ছাত্রদল নেতা আমজাদ হোসেন আমজাদের হত্যার বিচার এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন নিহতের স্বজন, এলাকাবাসী ও রাজনৈতিক সহকর্মীরা।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে আন্দোলনকারীরা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকারের কাছে স্মারকলিপি দেন।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হোসেন রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী মাখন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব গাজী আব্দুর রহমান রুহী এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুয়েল আহাম্মদ।

বক্তারা বলেন, আমজাদ হোসেন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত হয়নি।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, বিচারে গাফিলতি বা অযথা সময়ক্ষেপণ করা হলে নেত্রকোণাবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

স্মারকলিপিতে আন্দোলনকারীরা উল্লেখ করেন, ২০১৮ সালের ২১ মে নেত্রকোণা পৌর ছাত্রদলের নেতা আমজাদ হোসেনকে একটি মাদক মামলায় পুলিশ গ্রেপ্তার করে। পরবর্তীতে সদর উপজেলার রড়ওয়ারী এলাকায় কথিত 'ক্রসফায়ারে' তিনি নিহত হন বলে তাদের দাবি।


সম্পর্কিত খবর

;