ডেস্ক রিপোর্ট: রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে ৬৭ লক্ষাধিক টাকার বিদেশি মদসহ ৯ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ ।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো- ১। সৈয়দ আসিফ (২৪) ২। মোঃ রাকিব খান (২০) ৩। তানভির আহম্মেদ (২৮) ৪। নয়ন চক্রবর্তী (২৮) ৫। মোঃ বেল্লাল হাওলাদার (৪০) ৬। মোঃ জহিরুল ইসলাম (৩৩) ৭। সাগর নকরেক (২৭) ৮। সাইফুল ইসলাম রকি (৩৪) ও ৯। মেহেদী হাসান শিকদার (৪০)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) রাত ১১:৩০ টায় রাজধানীর গুলশান থানাধীন দক্ষিণ গুলশান এভিনিউ এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশি মদসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিএমপির গুলশান থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে থানার একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজধানীর গুলশান থানাধীন দক্ষিণ গুলশান এভিনিউ এলাকার Bliss Art Lounge Ltd. Restaurant & Bar কর্তৃপক্ষের দেশীয় মদ কেরু অ্যান্ড কোম্পানীর অনুমোদিত ৫টি ব্যান্ডের বিক্রয়ের কথা থাকলেও তারা অবৈধভাবে বিদেশী নানা ব্রান্ডের মদ মজুদ করে বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মোট ৮৬৬ বোতল বিদেশী মদসহ ৯ জনকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৬৭ লক্ষ ৯১ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় একটি নিয়মিত মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments