ডেস্ক রিপোর্ট: অত্যাবশ্যকীয় সেবা আইনের বিল প্রত্যাহার করে অত্যাবশ্যকীয় সেবার নামে শ্রমিকদের ধর্মঘট আহবানের অধিকার হরণের প্রচেষ্টা বন্ধ করার দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ঢাকা নগরের উদ্যোগে আজ বিকাল ৪ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোব মিছিল অনুষ্ঠিত হয়। ঢাকা নগর কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান লিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাঈম খান বিপ্লব, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ, নির্বাহী সদস্য রাহাত আহমেদ, এস.এম. কাদির, এ্যড, ফারুক হোসেন, বাবু হাসান, ফজলুল হক শাহিন প্রমুখ।
নেতৃবৃন্দ, শ্রম প্রতিমন্ত্রী কর্তৃক জাতীয় সংসদে অত্যাবশ্যকীয় সেবা খাতে ধর্মঘট নিষিদ্ধ করার বিল উত্থাপনের নিন্দা জানিয়ে বলেন, আজকের শ্রম প্রতিমন্ত্রী একসময় শ্রমিক নেত্রী ছিলেন। আজ তিনিই সংসদে শ্রমিকদের দীর্ঘদিনের লড়াইয়ের ফলে অর্জিত ধর্মঘট আহবানের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়ার বিল উত্থাপনের মাধ্যমে তার পরিচয় কে প্রশ্নবিদ্ধ করেছেন।
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
সব মন্তব্য
No Comments