পঞ্চগড় প্রতিনিধি: প্রযুক্তিনির্ভর কৃষির অগ্রযাত্রায় উদ্যোক্তা তৈরির লক্ষ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এক ব্যতিক্রমধর্মী ট্রাক্টর মেলা। মেলার আয়োজন করে এসিআই মটরস।
শনিবার (২০ সেপ্টেম্বর) তেঁতুলিয়ার ভজনপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত এই মেলার ফিতা কেটে এবং পায়রা উড়িয়ে শুভ সূচনা করেন এসিআই মটরসের পরিচালক আজম আলী। পরে তিনি মেলা প্রাঙ্গণে থাকা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বিক্রিত ১১টি ট্রাক্টরের চাবি নতুন উদ্যোক্তাদের হাতে তুলে দেন।
এদিকে আয়োজিত এক বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভায় অংশগ্রহণকারীদের মতামত শোনেন তিনি। সেখানে সোনালীকা ট্রাক্টর শুধু কৃষি উন্নয়নের অংশ নয়, বরং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমও সহ বিভিন্ন বিষয় উপস্থাপন করে প্রধান অতিথি।
মেলায় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলার সোনালীকা ট্রাক্টরের ডিলার এবং ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসলিম উদ্দীন, গুড্ডু মটরসের ডিলার আহসান হাবিব পাপ্পু, এসিআই মটরসের ডেপুটি রিজিওনাল ম্যানেজার তোতা মিঞা এবং ডেপুটি এরিয়া ম্যানেজার তাজমিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments