ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
বেলাল হোসেন ঠাকুরগাঁও: নির্বাচনের সময় বিএনপি নাই, তারেক রহমান নাই। মানুষের মাঝে একটি দল আতংক সৃষ্টি করেছিলো। আল্লাহ তায়ালার কী অশেষ রহমত। মানুষ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। যারা বিএনপি করেন তাদের দায়িত্ব এখন অনেক বেশি। জনগণ আপনাদের উপর আস্থা রেখেছে, সে আস্থার মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৩ জুন) বিকালে ঠাকুরগাঁওয়ে নবগঠিত ভূল্লী উপজেলার অস্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে ভূল্লী কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আপনাদের কর্মকান্ডে প্রতিফলন করতে হবে। জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। ধমক দিয়ে, পিটিয়ে, নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যায় না।
তিনি আরও বলেন, হাসিনা তার কর্মকান্ডের জন্য টিকতে পারেনি। এমন পড়ন পড়ছে আর উঠতে পারে না। তার সাংঙ্গো পাংঙ্গোও নিয়ে পালিয়ে গেছে। আমরা এই অবস্থা চাই না। আমরা বাংলাদেশে সুন্দর, সুষ্ঠ, সহনশীল রাজনীতি চাই। আমরা গনতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। আমরা সংসদকে কার্যকারী করতে চাই।
এর আগে ভূল্লী উপজেলা বাস্তবায়ন করায় বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলামকে নাগরিক সমাজ, বিএনপি ও বিভিন্ন সামাজিক সংগঠন এর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments