কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। সমুদ্র উপক‚লীয় পটুয়াখালীর কলাপাড়ায় বইছে মৃদু তাপপ্রবাহ । হঠাৎ করে প্রচন্ড ভ্যাপসা গরমে অস্বস্তিতে পড়েছে সকল শ্রেণির মানুষ। গত একসপ্তাহ ধরে বেড়েই চলছে গরমের তীব্রতা। সকাল গড়িয়ে দুপুর হলেই প্রখর রোদ আর গরমে অতিষ্ঠ জনজীবন। গরম থেকে রক্ষা পেতে অনেকে পানি দিয়ে বার বার হাত মুখ ধুয়ে শরীর ভিজিয়ে ঠান্ডা করছে। তীব্র গরমের কারণে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় অনেকটা কমে গেছে পর্যটক। শুক্রবার বিকাল ৩ টায় জেলায় সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। এ সময় বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিলো ৬১ শতাংশ বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।
এদিকে প্রচন্ড খড়তাপে মাঠ-ঘাট ফেটে চৌচির হয়ে গেছে। তপ্ত রোদে মৌসুমি সবজি চাষিরাও রয়েছেন দুশ্চিন্তায়। হাসপাতালে বেড়েছে গরম জনিত রোগীর সংখ্যা। এর মধ্যে অধিকাংশই শিশু ও বৃদ্ধ।
কৃষকরা জানান, পুকুর ও খাল বিলের পানি শুকিয়ে গেছে। এছাড়া প্রখর রোদে গাছ থেকে ঝরে যাচ্ছে আম, আমরুল, জামরুল ও লিচুসহ বিভিন্ন ফল।
কলাপাড়া পৌর শহরের সজল কর্মকার বলেন, গত এক সপ্তাহ ধরেই রোদের তাপ অনেকটা বেড়ে গেছে। একটু বাতাসও নেই। ঘর থেকে বেড়িয়ে স্কুল থেকে বাচ্চাদের আনা নেওয়া করতে কষ্ট হচ্ছে। শ্রমিক ইয়াসিন হোসেন বলেন, রোদের তীব্রতা এত বেড়ে গেছে যে, একটু কাজ করলেই শরীর ঘেমে যাচ্ছে। দুপুরের সময়তো কাজই করা যায়না।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, আগামী ২৪ ঘণ্টা তাপমাত্রার তীব্রতা বাড়তে পারে। তবে এক সপ্তাহের মধ্যে বৃষ্টি সহ বজ্রবৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
সব মন্তব্য
No Comments