দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধভাবে হিসনা নদীর পাড়ের মাটি কেটে বিক্রির অভিযোগে উজ্জ্বল হোসেন নামে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধ মাটি বিক্রেতা অভিযুক্ত উজ্জ্বল হোসেন উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের সাজদার রহমানের ছেলে।
বুধবার দিবাগত রাতে মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ।
অভিযানের বিষয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফয়সাল আহমেদ জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারা অনুযায়ী উজ্জ্বল হোসেনকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, পরিবেশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উলেøখ করেন।
এদিকে প্রশাসনের এমন পদক্ষেপে হিসনা নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন এবং পরিবেশ রক্ষায় এ কার্যক্রম চালিয়ে যাওয়ারও আহ্বান জানিয়েছেন।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments