সাংবাদিক প্রশিক্ষণ উদ্বোধনে ইসি
স্টাফ রিপোর্টার: সুষ্ঠু নির্বাচনই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে-আজ এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবুল ফজল মো. সানাউল্লাহ। রাজধানীর আগারগাঁওয়ের ইলেকশন ট্রেনিং ইনস্টিটিউচে সাংবাদিকদের জন্য চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনকালে একথা বলেন তিনি।
সানাউল্লাহ বলেন, নির্বাচনকে ঘিরে যে আস্থা সংকট তৈরী হয়েছিল, তা দূর করতে কমিশন কাজ করছে। কিন্তু বিশ্বাসযোগ্য নির্বাচন কেবল কমিশনের পক্ষে সম্ভব নয়-সাংবাদিক, প্রশামসন, ভোটার সবাইকে দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, মাঠের সত্য তুলে ধরতেই সাংবাদিকদের প্রথম ভূমিকা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, দেশ এখন নির্বাচনের প্রস্তুতি পর্বে আছে। সঠিক তথ্য ও নিরপেক্ষ প্রতিবেদন ভোটারদের আস্থা ফিরিয়ে আনে। নির্বাচন যত স্বচ্ছ হবে, মানুষ তত বশি অংশ নেবে।-এটাই কমিশনের লক্ষ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইটিআইয়ের মহাপরিচালক মাহাম্মদ হাসানুজ্জামান। তিনি জানান, প্রশিক্ষণে ভোট প্রক্রিয়া, কেন্দ্র পর্যবেক্ষণ, তথ্য যাচাই এবং নির্বাচনী আইনসহ সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় সব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রশিক্ষণ অনুষ্ঠানে রিপোর্টার ফোরাম ফর ইরেকশন অ্যান্ড ডেমােক্রেসির কাজী জেবেল এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী উপস্থিত ছিলেন। এছাড়া প্রশিক্ষণে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও অংশ নেন।
ইসি কর্মকর্তারা জানান, সাংবাদিকদের সঙ্গে সমন্বয় জোরদার করাই এ উদ্যােগের মূল উদ্দেশ্য। স্বচ্ছ নির্বাচন আয়োজনের পথে এটি একটি প্রয়োজনীয় ধাপ বলে তারা মনে করেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীতে বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ১০ জুলাই সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ঢাকায় ৪৬ মিলিমিটার বৃষ্টি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ-সদস্য সরোয়ার আলমগীরকে শপথ বাক্য পাঠ করান।আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭:১৫ ঘটিকায় সংস ...
স্টাফ রিপোর্টার: ঢাকা: আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের খসড়া প্রকাশ ও চূড়ান্তকরণের সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ের নির্বাচন সহায়তা-১ শাখা থেকে গত ৯ জুলাই ২০২৬ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের অস্থিরতার বিরুপ প্রভাব মোকাবিলায় থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের নতুন শ্রমবাজারে জনশক্তি রপ্তানির উদ্যোগ জোরদার করা হয়েছে। আগামী পাঁচ বছরে বিদেশে এক কোটি দ ...
সব মন্তব্য
No Comments