ডেস্ক রিপোর্ট: হঠাৎ বণ্যায় তলিয়ে গেছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভিবাজার, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও নীলফামারী সহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা। বন্যা উপদ্রুত লাখ লাখ মানুষের সীমাহীন কষ্টে আন্তরিক সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি।
আজ এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, প্রাকৃতিক এই দুর্যোগে লাখ লাখ মানুষের মাঝে হাহাকার উঠেছে। কোথাও কোথাও খাদ্য সংকট প্রকট হয়ে উঠছে। বন্যার্ত মানুষের মাঝে নেই শিশু খাদ্য, অভাব প্রলক্ষিত হচ্ছে জীবনরক্ষাকারী অসুধের।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, সরকারিভাবে ত্রাণ তৎপরতা আরো বাড়াতে হবে। বানভাসী মানুষের কষ্ট লাঘবে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। বন্যার্তদের সহায়তায় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান এবং বিত্তবানদের এগিয়ে আসতে আহবান জানিয়েছেন তিনি।
বর্ণাত্যদের সার্বিক সহায়তা করতে জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
সব মন্তব্য
No Comments