স্টাফ রিপোর্টার: সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবার সুযোগ বাড়াতে যৌথ উদ্যোগ নিয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) এবং সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ।
এ লক্ষ্যে গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দুটি, যা ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে। ৬ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই উদ্যোগের আওতায় দেশের দুর্গম এলাকার মানুষের মধ্যে স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, মা ও শিশুর সুস্থতা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা বাড়ানো হবে। পাশাপাশি প্রয়োজনীয় পরিচ্ছন্নতা পণ্যের প্রাপ্তি সহজ করা হবে।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইউনিলিভার বাংলাদেশের ডিরেক্টর, কাস্টমার স্ট্র্যাটেজি অ্যান্ড চ্যানেল এক্সেলেন্স, জিশান বায়েজিদ রহমান এবং ফ্রেন্ডশিপের সিনিয়র ডিরেক্টর, লিগ্যাল অ্যান্ড সিএফও, মুহাম্মদ শামীম রেজা।
এই উদ্যোগের মাধ্যমে দেশের ২০টিরও বেশি জেলার প্রায় ৪২ হাজার মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। জেলাগুলো হলো- সাতক্ষীরা, শ্যামনগর, কুষ্টিয়া, বরগুনা, পটুয়াখালী, ভোলা, খুলনা, বাগেরহাট, মংলা, বরিশাল, লক্ষ্মীপুর, জামালপুর, নোয়াখালী, কক্সবাজার, দক্ষিণ সুরমা, চাঁদপুর, হবিগঞ্জ, গাইবান্ধা, সিরাজগঞ্জ, বগুড়া, কুড়িগ্রাম ও পাবনা।
উদ্যোগটি বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করবেন ফ্রেন্ডশিপের ৬৯০ জন কমিউনিটি স্বাস্থ্যকর্মী। তারা স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবেন এবং প্রয়োজনীয় পণ্যের প্রাপ্তি সহজ করতে সহায়তা করবেন। এসব পণ্যের মধ্যে রয়েছে ডিটারজেন্ট পাউডার, কাপড় কাচার সাবান, ডিশওয়াশিং বার, টয়লেট ক্লিনার, টুথপেস্ট, গোসলের সাবান ও হ্যান্ডওয়াশ।
পঞ্চগড় প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভ ...
স্টাফ রিপোর্টার: দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি অপারেটরদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘো ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ১৩ অক্টোবর, ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত ‘আলফা স্টোর’ চালু করেছে অনার। দেশের প্রথম এ আলফা স্টোরে অনারের সর্বাধুনিক প্রযুক্তিপণ্য, স্মার্ট ডিভাইস ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআ ...
সব মন্তব্য
No Comments