মোংলা থেকে মোঃ নূর আলমঃ জমে উঠেছে দক্ষিনাঞ্চলের সর্ববৃহৎ সিবিএ সংগঠন মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারীদের দ্বি বার্ষিক নির্বাচন। প্রায় সাড়ে ৮’শ কর্মচারীদের এই নির্বাচনে তিনটি প্যানেল আলাদাভাবে নির্বাচনে অংশ নিয়েছেন। তবে পৃথক এ তিনটি প্যানেলের মধ্যে নাসির মৃধা-পল্টু পরিষদের কার্যকরী সভাপতি পদে প্রথমবার নির্বাচন করছেন ট্রাফিক বিভাগের সিনিয়র আউটডোর এ্যাসিসেন্ট মোঃ এনামুল হক। আর তাতেই সাধারণ ভোটারদের মাঝে সরব আলোচনায় উঠে এসেছেন তিনি।
আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন। মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের মোঃ এনামুল হক সৎ ও আদর্শবান হিসেবে পরিচিত এই প্রার্থী ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। যা ভোটারদেরও আকৃষ্ট করছে। বন্দরের কর্মচারীরাও এমন প্রার্থীকে পেয়ে দারুন খুশি। তারা বলছেন, তাকে নির্বাচিত করতে আমরাও পরিশ্রম করছি।
বন্দরের ট্রাফিক বিভাগের রেজানুর রহমান খাঁন, মোঃ শহিদুজ্জামান, সিদ্দিকুর রহমান, হাইড্রোগ্রাফিক শাখার নাজিরুল ইসলাম, সিভিল ও হাইড্রোলিক শাখার আবুল হোসেন, অর্থ ও হিসাব বিভাগের শরিফুল ইসলাম, আসাদ সর্দার, হারবার বিভাগের আঃ আলিম, মহামদুল্লাহ, মোশারেফ হোসেন, যান্ত্রিক ও তড়িৎ বিভাগের আনিসুর রহমান, রেজাউল করিম, প্রশাসন বিভাগের মিজানুর রহমান, নাসিমা আক্তার, জাহাঙ্গীর আলম ও মেডিক্যাল বিভাগের ফরহাদ হোসেন বলেন-এনামুল হক কর্মচারীবান্ধব সাদা মনের মানুষ। তার কাছ থেকে সব সময় সমস্যার সমাধানসহ বিপদে সহযোগিতা পাই। তাকে বাদ দিয়ে অন্য কোন প্রার্থীকে ভাবতে পারিনা। ১৭ তারিখ এনামুল হকের কলম প্রতিকে ভোট দিয়ে জয়লাভ করে আমরা ঘরে ফিরবো বলেও জানান তারা।
প্রার্থী এনামুল হক বলেন, কর্মচারীদের অনুরোধে আমি প্রার্থী হয়েছি। যেহেতু নির্বাচন করছি এবং তারা আমাকে ভোট দিবে তাদের এই আমানত আমি কর্মের মাধ্যমে পরিশোধ করবো। দলমত নির্বিশেষে এবং আঞ্চলিকতার উর্দ্ধে থেকে সকলকে সাথে নিয়ে কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়সহ বন্দরের চলমান উন্নয়নে সহযোগিতা করে সরকারের ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে সহযোদ্ধা হিসেবে কাজ করে যাবেন বলেও জানান তিনি।
স্টাফ রিপোর্টার: ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
সব মন্তব্য
No Comments