মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী : সিটি কর্পোরেশন নির্বাচন কেন্দ্র করে এরই মধ্যে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। রাজশাহীর মেয়র পদের জন্য চতুর্থবারের মতো মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
সোমবার (১০ এপ্রিল) বেলা ১১টায় রাজধানী ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে তার পক্ষে দলীয় মনোনয়নপত্র তোলা হয়েছে। তার পক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা দলীয় মনোনয়নপত্র তোলেন।
এ সময় রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী,সৈয়দ শাহাদাত হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল হুদা রানা,সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার ও আইন বিষয়ক সম্পাদক মুসাব্বিরুল ইসলাম,নগর সেচ্ছাসেবক লীগের সভাপতি ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বলেন,সোমবার (১০ এপ্রিল) দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করা হলো। আগামী বুধবার (১২ এপ্রিল) এটি পূরণ করে জমা দেয়া হবে। এরপর রাজশাহী ফিরে তারা নির্বাচনের বাকি প্রস্তুতি শুরু করবেন। আর প্রার্থীর ব্যাপারে পরে মনোনয়ন বোর্ড থেকেই পরবর্তী সিদ্ধান্তের কথা জানাবে।
চতুর্থবারের মতো রাজশাহী সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী হতে যাচ্ছেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন। রোববার দুপুরে সংসদ ভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে বেরিয়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ কথা বলেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রোববার বলেছিলেন, ‘‘দলীয় সভাপতির সঙ্গে সাক্ষাত করেছি। এবারও আমি সিটি করপোরেশনে নির্বাচন করছি। সোমবার দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করব এবং মঙ্গলবার জমা দেব। এর পর রাজশাহী ফিরে নির্বাচনের প্রস্তুতি ও প্রচার শুরু করবো।
স্বাধীনতাত্তোর বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এ এইচ এম কামারুজ্জামানের ছেলে খায়রুজ্জামান লিটন ২০০৮ সালে প্রথমবার রাজশাহী সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। ২০১৩ সালের নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের কাছে পরাজিত হন। ২০১৮ সালের নির্বাচনে দ্বিতীয়বারের মত মেয়র পদে নির্বাচিত হন আওয়ামী লীগের এই নেতা।
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
সব মন্তব্য
No Comments