ডেস্ক রিপোর্ট: মাদক মামলায় জড়িয়ে পড়ায় আলোচিত চিত্রনায়িকা পরীমনি ও গৃহকর্মী নির্যাতন করায় চিত্রনায়িকা একার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে শিল্পী সমিতি। শনিবার (৭ আগস্ট) এ সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন সমিতির সভাপতি মিশা সওদাগর।
এফডিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে মিশা বলেন, পরীমনির ঘটনাটি আমাদের চলচ্চিত্র তথা শিল্পী সমাজের জন্য বিব্রতকর। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেই না। পরীর বিষয়টির মামলা চলমান। এ নিয়ে কোনো মন্তব্য করা ঠিক নয়। আমরা তাই পরীমনির সদস্যপদ স্থগিত করলাম। এদিনই কেবিনেট মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সব সদস্যের মতামত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, সহ-সভাপতি ডিপজল ও রুবেল। এছাড়া কার্যকরী কমিটির অরুণা বিশ্বাস, অঞ্জনা সুলতানা, আলেকজান্ডার বো, জ্যাকি আলমগীর, আলীরাজ প্রমুখ।
মাদক মামলায় পরীমনিকে গত ৪ আগস্ট গ্রেপ্তার করা হয়।
২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে যাত্রা করেন পরীমনি। এরপর তিনি প্রায় ৩০টির মতো সিনেমায় অভিনয় করেছেন।
জরুরি সেবার হটলাইন ৯৯৯ এ অভিযোগ পেয়ে গত ৩১ জুলাই রামপুরার বাসা থেকে একাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গৃহকর্মী নির্যাতন ও মাদক আইনে দুটি মামলা হয় থানায়। সেসব মামলায় তিনি এখন কারাগারে আছেন।
নব্বইয়ের দশকের শেষভাগে চলচ্চিত্রে নাম লেখানো একা ৩০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
ডেস্ক রিপোর্ট: ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর আর নেই। ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার ৮ অক্টোবর ভোরে গোয়ার নিজ বাসভবনে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।হ ...
স্টাফ রিপোর্টার: চেহারার ভিন্নতা ও বৈশ্বিক বৈশিষ্ট্যের কারণে শৈশবে বুলিংয়ের শিকার হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন মডেল, মিস আর্থ বাংলাদেশ ২০২০ এবং মানবাধিকারকর্মী মেঘনা আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেও ...
স্টাফ রিপোর্টার: নব্বই দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে এই মাসেই প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। বড় পর্দায় মূল গল্ ...
ডেস্ক রিপোর্ট: মহান মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের দুর্বিষহ জীবন, যুদ্ধের অভিঘাত ও মানবিক বিপর্যয়ের স্মৃতি উঠে এলো গীতি আলেখ্য ‘যশোর রোড’-এ। মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের বিখ্যাত কবিতা ‘সেপ্টেম্ব ...
সব মন্তব্য
No Comments