পিরোজপুর অফিস : পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের শেষ নির্বাচনী জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই জনসভা জনসমুদ্রে পরিণত হয়। দুপুর থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে শুরু করেন। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যারা ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি আমার সন্তানের মাথায় হাত রেখে শপথ করছি-আমি ও আমার পরিবার কখনো দুর্নীতির সঙ্গে জড়িত হব না। তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, কোনো অভিমান করে ঘরে বসে থাকবেন না। আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই। হিন্দু-মুসলমান মিলেমিশে আমরা একটি নতুন সমাজ গড়তে চাই। নির্বাচিত হলে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অঙ্গীকার করে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে পিরোজপুর-১ আসনে দ্রুত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। পাশাপাশি পচা নদী ও বলেশ্বর নদীর তীরে অর্থনৈতিক জোন বা ইপিজেড নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। অধ্যক্ষ আলমগীর হোসেন আরও বলেন, দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালনা করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি সপরিবারে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাই। জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমতের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির নেতা গাজী ওয়াহিদুলজ্জামান লাভলু, অ্যাডভোকেট আবুল কালাম আকন, শেখ হাসানুল কবির লিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments