উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের মুনসির তাল্লুক এলাকা থেকে ৩ জুলাই শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ৪২৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যাবসায়িকে আটক করেছে র্যাব ৮ এর একটি দল। এ ব্যাপারে র্যাব ৮ এর ডি এ ডি জে সিও আল মামুন সিকদার শনিবার রাতেই উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের উজিরপুর থানায় হস্তান্তর করেছে৷ এরমধ্যে ওটরা ইউনিয়নের মশাং গ্রামের মজিবুর শেখের ছেলে মোঃ রুবেল শেখের (২২) কাছে ৩৩৮ পিস ও হারতা ইউনিয়নের জামবাড়ি গ্রামের গনেশ রায়ের ছেলে প্রফুল্ল রায় (২৫) এর কাছে ৮৬ পিস ইয়াবা ট্যাবলেট পেয়েছে বলে মামলায় উল্লেখ করেছে র্যা ব। রবিবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা উজিরপুর মডেল থানার এস আই মোঃ কামাল হোসেন জানান তিনি মামলার ডকেট হাতে পেয়েছেন। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে ঘটনাস্থল পরিদর্শনে যাবেন। তবে আসামীদেরকে দুপুরেই বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার পর ঘরে ফেরা যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ শনিবার বিক্রি হচ্ছে আগামী ২ জুনের যা ...
ডেস্ক রিপোর্ট: ঢাকার ব্যস্ততম মার্কেট গাউছিয়াতে নারীদের প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, মহাসড়কে যানজট, চাঁদাবাজি ও অতিরি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। দেশের ...
সব মন্তব্য
No Comments