ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্যের মর্মান্তিক হত্যাকাণ্ডে বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
সাম্য ছিলেন একজন অগ্রসর চিন্তাধারার মেধাবী শিক্ষার্থী ও ছাত্র রাজনীতিতে সক্রিয় কণ্ঠস্বর। ১৩ মে ২০২৫, মঙ্গলবার দিবাগত রাতে টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় বহিরাগত সন্ত্রাসীদের হামলায় তিনি গুরুতরভাবে আহত হন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল সাম্যর পরিবার, বন্ধু ও সহপাঠীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং তাঁর সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জানায়।
বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল সভাপতি গৌতম চন্দ্র শীল এবং কার্যকরী সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এক যুক্ত বিবৃতিতে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এটি বিচ্ছিন্ন কোন ঘটনা নয়—বরং চলমান অব্যবস্থাপনা ও প্রশাসনিক গাফিলতির একটি ভয়াবহ পরিণতি।
এর আগেও ক্যাম্পাসে হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মত বহু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে পারেনি।
যার ফলে অপরাধীরা আজ আবার সাম্যর জীবন কেড়ে নিতে সাহস পেয়েছে।
নেতৃবৃন্দ বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে হত্যাকান্ডে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে এবং ভিসি, প্রক্টরসহ প্রক্টরিয়াল টিমের সকল সদস্যের পদত্যাগ করতে হবে।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments