দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে শিশুসহ ১৪ জন ভারতীয় নাগরিককে ভারতে ফেরত পাঠিয়েছে বিজিবি। গতকাল রবিবার দুপুর ১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া মদনের ঘাট নাম সীমান্ত দিয়ে তাদের ফেরত পাঠানো হয়।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮৯/১-এস এর নিকট মদনের ঘাট নামক সীমান্ত দিয়ে প্রতিপক্ষ ১৪৬ বিএসএফ ব্যাটালিয়ন অধীনস্থ জলঙ্গী ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় চল্লিপাড়া ও রামকৃষ্ণপুর বিওপির টহলদল শিশুসহ ১৪ জন ভারতীয় নাগরিককে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠালে বিএসএফ তাদের আটক করে নিজ হেফাজতে নেয়।
ভারতে ফেরত পাঠানো ১৪জন ভারতীয় নাগরিককে গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে একই সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করলে বিজিবি তা প্রতিহত করে এবং বাঁধা দেয়। এ ঘটনার প্রতিবাদ জানালে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে ভারতীয়দের ফেরত নিয়ে যায় বিএসএফ। পরে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধীনস্থ দর্শনা উপজেলার নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে পুনরায় তাদের বাংলাদেশে পুশইন করে। পুশইন করা ১৪জন ভারতীয় নাগরিককে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশক্রমে গতকাল রবিবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া মদনের ঘাট নামক সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হলে বিএসএফ তাদের আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
ভারতে ফেরত পাঠানো ৫জন পুরুষ, ৫জন নারী ও ৪জন শিশুসহ ১৪জন ভারতীয় নাগরিকের বাড়ি ভারতের উড়িশ্যা প্রদেশের জগতসিংহপুর জেলার তারিকুন্ড গ্রামে এবং এরা সকলে হিন্দি ভাষা-ভাষী ও একই পরিবারের সদস্য। ভারতীয়দের ফেরত পাঠানোকালে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ মহিষকুন্ডি কোম্পানী কমান্ডার সুবেদার মিজান উপস্থিত ছিলেন।
ফেরত পাঠানো ভারতীয় নাগরিকদের মধ্যে রয়েছেন, মৃত শেখ হারুন শেখের ছেলে শেখ জব্বার (৭০), শেখ জব্বারের ছেলে শেখ হাকিম (৪৫), শেখ ওকিল (৪০), শেখ রাজা (৩০), শেখ বান্টি (২৮), শেখ উকিলের স্ত্রী শাবেরা বিবি (৩০), শেখ হাকিমের স্ত্রী শমশেরি বিবি (৪০), শেখ রাজার স্ত্রী মাইনু বিবি (২৫), শেখ জব্বারের স্ত্রী আলকনি বিবি (৬০), মৃত শেখ হোসেনের স্ত্রী গুলশান বিবি (৯০), শেখ উকিলের মেয়ে শাকিলা খাতুন (১১) এবং শেখ রাজার মেয়ে নাছরিন আক্তার (১২), ছেলে শেখ তাওহিদ (১১) ও আড়াই বছরের শিশু শেখ রহিত।
ভারতীয়দের ফেরত পাঠানোর বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, গত ২৫ ডিসেম্বর ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা করলে বিজিবি তা প্রতিহত করে। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়। পরবর্তীতে বিএসএফ রাতের আঁধারে দর্শনা সীমান্ত দিয়ে পুনরায় পুশইন করে। বিএসএফের সঙ্গে যোগাযোগ করে তাদের আবারও ভারতে ফেরত পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ-সদস্য সরোয়ার আলমগীরকে শপথ বাক্য পাঠ করান।আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭:১৫ ঘটিকায় সংস ...
স্টাফ রিপোর্টার: ঢাকা: আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের খসড়া প্রকাশ ও চূড়ান্তকরণের সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ের নির্বাচন সহায়তা-১ শাখা থেকে গত ৯ জুলাই ২০২৬ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের অস্থিরতার বিরুপ প্রভাব মোকাবিলায় থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের নতুন শ্রমবাজারে জনশক্তি রপ্তানির উদ্যোগ জোরদার করা হয়েছে। আগামী পাঁচ বছরে বিদেশে এক কোটি দ ...
স্টাফ রিপোর্টার: আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আইন ...
সব মন্তব্য
No Comments