স্টাফ রিপোর্টার: আসন্ন ‘নারী ফুটবল লীগ ২০২৫-২৬’ মৌসুমকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ নারী ফুটবল টিমের সঙ্গে নতুন খেলোয়াড়, কোচের অন্তর্ভুক্তি চুক্তি স্বাক্ষর এবং স্পন্সর পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) পূর্বাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইন্সে (ডেমরা) নতুন মৌসুমের জন্য টিম গঠন ও প্রস্তুতির আনুষ্ঠানিক ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।
এবারের মৌসুমে বাংলাদেশ পুলিশ নারী ফুটবল টিমের সহযোগী হিসেবে যুক্ত হয়েছে বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠান। অনুষ্ঠানে কো-স্পন্সর এবং কিটস স্পন্সর হিসেবে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মুসাফির ট্যুরস ও ওল্ড বেইলি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী ফুটবল টিমের ম্যানেজার উপ-পুলিশ কমিশনার (পিওএম-পূর্ব) কাজী নুসরাত এদীব লুনা, উপ-পুলিশ কমিশনার (ওয়ারী বিভাগ) মল্লিক আহসান উদ্দিন সামী, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের কোচ ও স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ নারী ফুটবল টিমে জাতীয় দলের খেলোয়াড় সানজিদা আক্তারসহ মোট ৩৪ জন নারী খেলোয়াড় এবং কোচ ওয়ালী ফয়সালের অন্তর্ভুক্তি চুক্তি স্বাক্ষর হয়।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments