আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শ্রীবরদীতে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মো. শামীম মিয়া (২১) কে চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪-এর সিপিসি-১, জামালপুর।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন পলাতক থাকা আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার (২৫ জুলাই) বিকেলে র্যাব-৭, সদর কোম্পানি, পতেঙ্গার সহযোগিতায় চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানার দক্ষিণ পতেঙ্গা চরবস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ভুক্তভোগী ও অভিযুক্ত পরস্পরের নিকট আত্মীয়। অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ আগস্ট ভুক্তভোগীর মা চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করায় তিনি দাদির কাছে ছিলেন। ওই সময় দাদির অনুপস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্ত ভয়ভীতি প্রদর্শন করে ভুক্তভোগীকে ধর্ষণ করে এবং কৌশলে আপত্তিকর ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীকে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। এছাড়া, চলতি বছরের ৪ এপ্রিল সন্ধ্যায় ভুক্তভোগী বাড়িতে একা থাকার সুযোগে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে অভিযুক্ত পুনরায় ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শেরপুর শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালে পিটিশন মামলা দায়ের করলে আদালতের নির্দেশে ৮ এপ্রিল ২০২৬ তারিখে শ্রীবরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৪ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পিরোজপুর অফিস: মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৬ জুলাই) সকাল ৯টায় জেলা প্রশাসনের ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের বিবিএসজি মাধ্যমিক বিদ্যালয়ের নির্মানাধীন ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিক জাহাঙ্গীর হোসেনের (৬০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার ( ২৬ জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলা করায় ক্ষিপ্ত হয়ে ও জামিনে মুক্তি পেয়ে বাদীসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।শনিবার সকাল ১০ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : মোটরসাইকেলযোগে অফিসে যাওয়ার পথে বেপরোয়া বাসের চাঁপায় সৈয়দ নেয়ামুল হক (৩৪) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নেয়ামুল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র ...
সব মন্তব্য
No Comments