ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামে মঙ্গলবার রাতে ভাগিনার ছুরিকাঘাতে মাহমুদ মিয়া (৩০) নামে মামা নিহত হয়েছেন । দুই ভাগিনার বিবাদ মেটাতে গিয়ে তিনি ছুরিকাঘাতে প্রাণ হারান। নিহত মাহমুদ মিয়া সৈয়দটুলা দক্ষিণ পাড়া এলাকার কালা মিয়ার পুত্র। এ ঘটনায় ভাগিনা আলমগীর মিয়াকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের দক্ষিণ পাড়ার মৃত নূরুল ইসলামের পুত্র আলমগীর ও তার ভাই আনোয়ার এর মধ্যে মঙ্গলবার রাতে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। খবর পেয়ে তাদের মাহমুদ মিয়া সেখানে যান। এ সময় উত্তেজিত আলমগীর মাহমুদকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নিতে বলেন। রাক ১২টায় ঢাকা মেডিকেল হাসপাতালে মাহমুদের মৃত্যু হয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
সব মন্তব্য
No Comments