মো:মাসুদ রানা ঝিনাইদহ : আওয়ামী পলাতকলীগ কর্তৃক দেশে অপপ্রচার চালানো ও নৈরাজ্য সৃষ্টির পায়তারার বিরুদ্ধে ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপির উদ্যোগে শহরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে মিছিলটি থানা রোডস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
এরপর পৌর বিএনপি’র আহবায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু। এ সময় পৌর বিএনপি নেতা আনোয়ার হোসেন, জাবেদ আলী, মোহম্মদ আলী জিন্নাহ, তোফাজ্জেল হোসেন তপন, যুবদল নেতা সূজাউদ্দীন মাহমুদ পিয়াল, মঞ্জুরূল হক খোকা, মকছুদুল মোমিন, ছাত্রদল নেতা মৌসুম উদ্দীন শোভন, জুয়েল রানা, তারেকুর রহমান টিপু, ইফতি জাহান, হারুন অর রশিদ রাজাসহ বিএনপি’ ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের ছাত্র জনতাকর্তৃক জনধিকৃত আওয়ামীলীগের ইতিহাস শুধু লুটপাটের। তাদের সে কর্মকান্ডের জন্য দলটির নেতা শেখ হাসিনাসহ তাদের দোসররা গোপনে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্ত তাদের অনুগতদের দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে দেশকে অশান্ত করে তুলতে চায়। তাদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, অত্যাচারী জনধিকৃত আওয়ামীগের যে কোন ষড়যন্ত্র শক্ত হাতে প্রতিহত করতে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও দেশপ্রেমিক সকল মানুষ প্রস্তুত রয়েছে। সে কারনে বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ -৪ আসনের বিএনপি মনোনিত ও কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ রয়েছেন।
আনিছ আহমেদ, শেরপুর প্রতিনিধিঃ ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যবর্তী স্থানে নির্মানের দাবি উঠেছে। এ দাবি ইউনিয়ন পরিষদে বসবাসকারি সচেতন মহলের। জানা গেছে, ৫৫ বছরেও নির্মিত হয়নি কাংশা ইউনিয়ন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: আকস্মিক বজ্রপাতে পানবরজের দুইজন শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো এক শ্রমিক। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্ ...
ময়মনসিংহ অফিস: শেরপুর সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। বুধবার ২০ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর- ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস : তানোর ও মোহনপুর উপজেলার সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ সেতুর দুই পাশের সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ নিয়ে চলাচল করছেন দুই উপজেলার হা ...
সব মন্তব্য
No Comments