স্টাফ রিপাের্টার: চীনের সানইয়া শহরে অনুষ্ঠিত ২০২৬ এশিয়ান বিচ গেমস-এর নারী কাবাডি প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ নারী কাবাডি দল। দীর্ঘ ১৪ বছর পর এই আসরে পদক জয়ের মাধ্যমে নতুন ইতিহাস গড়েছে দলটি।
টুর্নামেন্টের সেমিফাইনালে শক্তিশালী ভারতের কাছে ৫০–৩১ পয়েন্টে পরাজিত হলেও সেমিফাইনালে পৌঁছানোর সুবাদেই ব্রোঞ্জ নিশ্চিত করে বাংলাদেশ।
এর আগে গ্রুপ পর্বে বাংলাদেশ নারী দল দারুণ পারফরম্যান্স দেখায়। তারা সিরিয়াকে ৫৪–২৩ পয়েন্টে হারিয়ে শুভসূচনা করে এবং চাইনিজ তাইপের বিপক্ষেও বড় জয় পায়।
তবে গ্রুপ পর্বে ইরান ও পাকিস্তানের বিপক্ষে পরাজয়ের মুখ দেখলেও সামগ্রিক পারফরম্যান্সে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি।
উল্লেখ্য, এবারের এশিয়ান বিচ গেমস ২২ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চীনের সানইয়ায় অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ৪৫টি দেশের প্রায় ১,৭৯০ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন।
বাংলাদেশ নারী কাবাডি দলের এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন পর আন্তর্জাতিক মঞ্চে পদক জয় কাবাডির জনপ্রিয়তা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments