ডেস্ক রিপোর্ট: পেটে করে ইয়াবা পাচার করতে গিয়ে প্রাণ হারিয়েছেন মো. মোস্তাফা (২৪) নামের এক যুবক। পেটের ভেতরে ইয়াবা মোড়ানো বেলুন ফেটে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মোস্তাফা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ডের হোয়াইক্যং চেকপোস্টসংলগ্ন গ্রামের আবুল হাশেমের ছেলে।
জানা গেছে, বুধবার রাতে টেকনাফ থেকে চট্টগ্রামে পাচারের উদ্দেশ্যে বেলুনে মুড়িয়ে ১৭ প্যাকেট ইয়াবা খান মোস্তাফা। এরপর অসুস্থ হয়ে পড়েন তিনি।
এ সময় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ওয়াশ করে বের করা হয় ১২ প্যাকেট ইয়াবা। বাকি পাঁচ প্যাকেট পেটের ভেতরেই ফেটে যাওয়ায় সেগুলো আর বের করা সম্ভব হয়নি।
পরে অবস্থা বেগতিক দেখে তাকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।
নিহতের মা আনোয়ারা বেগমের বরাত দিয়ে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশিকুর রহমান বলেন, মোস্তাফা ইয়াবা সেবনের পর প্রথমে বাড়িতে কবিরাজ নেওয়া হয়। সেখানে ১২ প্যাকেট ইয়াবা বের করে। এরপর বিষক্রিয়ায় গড়াগড়ি করায় স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থা বেগতিক দেখে জেলা সদর হাসপাতালে আনা হয়। কিছুক্ষণ পরে সে মারা যায়।
ইয়াবার বিষক্রিয়ার কারণেই ছেলেটি মারা গেছে বলে জানান তিনি।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শাহীন মোহাম্মদ আবদুর রহমান বলেন, ছেলেটির মৃতদেহ ময়নাতদন্ত করার সময় পেটের ভেতর ইয়াবার পাঁচটি প্যাকেট পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে লাশ পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীরুল গিয়াস বলেন, ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকালে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ইয়াবাগুলো গলে যাওয়ায় গণনা করা সম্ভব হয়নি।-যুগান্তর
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শুধু শিক্ষিত হয়ে চাকরি বা একটি ভালো পদে অধিষ্ঠিত হলেই হবে না; দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের ...
স্টাফ রিপোর্টার: মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্ ...
স্টাফ রিপোর্টার: পরীক্ষাসহ সব দিক বিবেচনায় নিয়ে চলতি বছর নয়, আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন শুরু করার আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। ...
ডেস্ক রিপোর্ট: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে ...
সব মন্তব্য
No Comments